ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

আপডেট: August 22, 2020 |
print news

ময়মনসিংহের ভালুকার সরকারী কলেজ এলাকায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে ২ নারী ও ১ শিশুসহ ৬জন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও দুইজন।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারের সাথে বিপরিত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে ৬ যাত্রী ঘটনারস্থলেই মারা যায়। আহত হন বাসের দুই যাত্রী।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে। বাসের চালকের বেপরোয়া গতি কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now