আজ ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

আপডেট: August 30, 2021 |
print news

সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে আজ সোমবার (৩০ আগস্ট) ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজি বাজারে লেনদেন বন্ধ থাকবে। ফলে এ দিন ব্যাংক ও শেয়ার বাজারে লেনদেন বন্ধ থাকবে।

জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটির কারণে সরকারি অফিস-আদালতও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সরকারি ছুটির কারণে তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও বন্ধ থাকবে।

আগামীকাল মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে আগের মতই স্বাভাবিকভাবে লেনদেন চলবে ব্যাংক, প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর