দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস বক্তব্যে পিটার হাসের উদ্বেগ

আপডেট: November 15, 2023 |
Boishakhinews24.net 5
print news

মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান তিনি।

পরে পিটার হাস সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে বৈঠকে গভীর উদ্বেগ জানিয়েছি।’

Share Now