৬১ যাত্রী নিয়ে ছাড়ল বেনাপোল এক্সপ্রেস

আপডেট: August 15, 2024 |
inbound3628408961335632138
print news

সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ৬১ যাত্রী নিয়ে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে সারাদেশে আন্ত:নগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

বেনাপোল থেকে দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোলের জন্য ১০০ সিট বরাদ্দ থাকলেও যাত্রী ছিল ৬১ জন। ট্রেন ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে।

এদিকে, গত সোমবার থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কারফিউ জারি হলে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।

Share Now

এই বিভাগের আরও খবর