বিমানের এমডি জাহিদুল ইসলামকে ওএসডি

আপডেট: August 15, 2024 |
inbound4869948795827529606
print news

নিয়োগের আড়াই মাসের মাথায় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৭ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি পদে নিয়োগ পেয়েছিলন তিনি। জাহিদুল ইসলাম ভূঞা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর