আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট: January 27, 2026 |
inbound2061719898496025440
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর আয়োজনে আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজ মাঠে লাঠি খেলাসহ বিভিন্ন দেশীয় খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর  উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।

উল্লেখযোগ্য ইভেন্ট সমুহ লাঠীখেলা, হাড়ীভাঙ্গা, বস্তা দৌড়, মোরগ লড়াই এবং মেয়েদের চেয়ার ছেটিং অন্যতম।

লাঠী খেলায়  খেলায় ১৪ জন লাঠীয়াল সহ বিভিন্ন ইভেন্টে প্রায় ১০০ জন প্রতিযোিগি অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে আর্কষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর