ঠাকুরগাঁওয়ে ১৯ টাপেন্টাডল ও ৬৩ ইয়াবাসহ আটক ৩

আপডেট: November 11, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৯ পিস টাপেন্টাডল ও ৬৩ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিএনসি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি দল।

এ সময় ওই এলাকার একটি বসতবাড়ির কক্ষ তল্লাশি করে তাদের হেফাজত থেকে উল্লিখিত পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪), একই এলাকার শ্রাবণ সাহা এবং মো. ফারুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।

Share Now