ফরিদপুরে টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশ সামার ফেস্ট অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ” সামার ফেস্ট-২০২৩”।
তিন পর্যায়ে সাজানো এ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কে এম সালাউদ্দিন স্যার অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন ও শিক্ষার্থীদের অংশগ্রহণের “ফ্লাস মব” এর মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং তৃতীয় পর্বে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গানের আসর অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের লেকচারার মুহাম্মদ আরিফুজ্জামান ও ইংরেজি বিভাগের লেকচারার ফারজানা ইয়াসমিন মীম এর সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.কে.এম সালাউদ্দিন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চায় ও উচ্চ শিক্ষার গুনগত মান নিশ্চিতকরনে সবাইকে কাজ করে যেতে হবে পাশাপাশি টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা স্বাধীনতার অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শরীফ এম আফজাল হোসেন স্যারের এই অসামান্য অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ কামরুজ্জামান, কলা অনুষদের ডিন প্রফেসর আলাউদ্দিন মোল্লা, পরিক্ষা নিয়ন্ত্রক আবদুল হান্নান মিয়া, রেজিস্ট্রার প্রফেসর এ এইচ এম ইসহাক মিয়া, প্রক্টর জনাব মুশফিকুর রহমান, ছাত্র উপদেষ্টা নাসিম উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শিরিন সুলতানা, আইন বিভাগের লেকচারার জনাব নাভিদ আলম, অর্থনীতি বিভাগের লেকচারার জনাব আরিফুল ইসলাম , সহকারী রেজিস্ট্রার ও অত্র অনুষ্ঠানের আয়োজক পর্ষদের সদস্য সচিব জনাব আবির হোসেন দিদার ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) জনাব বাদশা হাসান তালুকদার প্রমুখ।






