ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

আপডেট: July 3, 2020 |
print news

ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপে পদত্যাগ করেছেন।

উত্তরাঞ্চলের শহর লা আভরের মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার কদিনের মাথায় মন্ত্রিপরিষদ ছাড়লেন তিনি।

আজ শুক্রবার তিনি পদত্যাগ করেন বলে স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

গুজব উঠেছিল করোনাভাইরাস মহামারি শেষে অর্থনীতির চাকা সচল করতে মন্ত্রিপরিষদে রদবদলের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

এরই মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ফিলিপে। নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগে পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবেন তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর