সন্দ্বীপে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহায়তা

আপডেট: August 27, 2026 |
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের সন্দ্বীপে সাম্প্রতিক টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় সন্দ্বীপের আদর্শপাড়া তাওফিজুল কোরআন ইসলামীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করা সমাজের দায়িত্ব। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এই উদ্যোগ মানবিক ও প্রশংসনীয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে এর চেয়ারম্যান জানান, টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পুনর্বাসনে প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের সংকটময় সময়ে পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর