জয়পুরহাটে  জেলা পরিষদের উদ্যোগে বেকারদের  মাঝে ভ্যানগাড়ি বিতরণ

আপডেট: August 27, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ১৫ জন বেকার যুবকের মাঝে ১৫টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে  জয়পুরহাট জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের উদ্যোগে এই বিতরণী অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভ্যানগাড়িগুলো হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে  মাসুদ রানা প্রধান বলেন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে জেলা পরিষদ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এই ভ্যানগাড়িগুলো বেকার যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তার পাশাপাশি তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী  মুশফিকুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম।

এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর